শিরোনাম

ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : হরমুজ প্রণালির অবরোধ তুলে নিতে ইরানের সম্মতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, ‘মহাসচিব এটিকে সঠিক পথে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ হিসেবে মনে করেন। এ বিষয়ে জাতিসংঘের অবস্থান অত্যস্ত স্পষ্ট।’
তিনি আরও বলেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতা পুরোপুরি পুনরুদ্ধার করতে হবে এবং সকল পক্ষকে তা মেনে চলতে হবে।