শিরোনাম

ঢাকা, ১৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ তার দ্বিতীয় মেয়াদের সময়ে একটি ‘ছোটখাটো বিচ্যুতি’ মাত্র। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এই সংঘাতের কারণে মার্কিন জনগণের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ট্রাম্প বলেন, আমার প্রথম মেয়াদে দেশের ইতিহাসে অর্থনীতির অবস্থা সেরা ছিল। ইরানের মতো একটি সুন্দর দেশে আমাদের এই ছোটখাটো বিচ্যুতি সত্ত্বেও এখন আমরা সেটিকে আরো এগিয়ে নিচ্ছি।
তিনি আরো বলেন, ‘আমাদের এটা করতেই হতো। না-হলে খারাপ কিছু ঘটতে পারত— খুবই খারাপ কিছু।’ ইরানের সম্ভাব্য পারমাণবিক সক্ষমতার দিকে ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।
গত সপ্তাহের শেষে পরিচালিত ইপসোসের এক জরিপে দেখা গেছে, ১ হাজারের বেশি উত্তরদাতার মধ্যে ৫১ শতাংশ মনে করেন, ইরান যুদ্ধের জন্য যে ব্যয় হচ্ছে, তা যুক্তিযুক্ত নয়। অন্যদিকে মাত্র ২৪ শতাংশ উত্তরদাতা এর বিপরীত মত দিয়েছেন।