বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১৫:০৫

ইউক্রেনে ২৪ ঘণ্টায় রাশিয়ার ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভ

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের বিভিন্ন শহরে কয়েক শত ড্রোন ও কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। 

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, এ হামলায় মস্কোর বাহিনী মোট ৬৫৯টি ড্রোন ও ৪৪টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। কিয়েভের বিমান বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

এই ব্যাপক হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই রাতের হামলায় প্রাণ হারান। 
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিট ৬৩৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলেও জানানো হয়।