বাসস
  ১৬ এপ্রিল ২০২৬, ১২:১৯

তুরস্কের স্কুল শ্যুটারের হোয়াটসঅ্যাপের ছবিতে মার্কিন গণহত্যাকারীর নাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস): তুরস্কের একটি স্কুলে বুধবার নয় জনকে হত্যাকারী কিশোর তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের একটি ছবিতে একজন মার্কিন গণহত্যাকারীর কথা উল্লেখ করেছে। বৃহস্পতিবার তুর্কি পুলিশ এ কথা জানিয়েছে। 

আঙ্কারা থেকে এএফপি এ তথ্য জানায়।

তুর্কি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘তদন্তের প্রাথমিক তথ্যে জানা গেছে যে অপরাধী তার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে এলিয়ট রজারকে উল্লেখ করে একটি ছবি ব্যবহার করেছেন।’

রজার ছিলেন ২২ বছর বয়সী একজন আমেরিকান, যিনি ২০১৪ সালে ক্যালিফোর্নিয়ায় ছয় জনকে হত্যা করার পর, নিজেও আত্মহত্যা করেছিলেন। 

তিনি নারীদের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার বিষয় নিয়ে হতাশাগ্রস্ত ছিলেন।