শিরোনাম

ঢাকা, ১৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে ১১ জনের মৃত্যু ও ২০ জন আহত হয়েছে।
দেশটির জরুরি সেবা কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
কুইটো থেকে এএফপি জানায়, ইকুয়েডরের জরুরি সেবা সংস্থা ‘ইসিইউ৯১১’ এক বিবৃতিতে জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, আজুয়াই প্রদেশের আন্দিয়ান অঞ্চলের মলেতুরোর কাছে এই দুর্ঘটনায় ১১ জন মারা গেছেন।’
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ।
গত বছর ইকুয়েডরে সড়ক দুর্ঘটনায় ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।