শিরোনাম

ঢাকা, ১৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারে জড়িত সন্দেহে নৌযানে চালানো সর্বশেষ হামলায় আরও পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এক ব্যক্তি বেঁচে আছেন। এ নিয়ে বিতর্কিত এই অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়াল অন্তত ১৬৮ জনে।
ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
রোববার এক্স-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানায়, ১১ এপ্রিল দুটি নৌযানের ওপর এই হামলা চালানো হয়। পোস্টটির সঙ্গে আকাশ থেকে ধারণ করা হামলার ভিডিও প্রকাশ করা হয়।
তাদের ভাষ্য, ‘প্রথম হামলায় দুইজন পুরুষ নার্কো-সন্ত্রাসী নিহত হয় এবং একজন বেঁচে থাকে। দ্বিতীয় হামলায় তিনজন পুরুষ নার্কো-সন্ত্রাসী নিহত হয়।’
তবে তারা মাদক পাচারের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।