বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৭:১৩

ভান্সের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, ‘ইসলামাবাদ আলোচনা’ শুরু

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে শান্তি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। এ প্রেক্ষাপটে শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

ইসলামাবাদ থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ ইসলামাবাদ আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষকে অগ্রগতি অর্জনে সহায়তা অব্যাহত রাখতে পাকিস্তান আগ্রহী- এ কথা প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেছেন।’