বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৩:১২

ইরান আলোচনায় যোগ দিতে পাকিস্তান পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইসলামাবাদ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পাকিস্তান সফরে গেছেন ভ্যান্স।

ইসলামাবাদের কাছে নূর খান বিমানঘাঁটিতে অবতরণের পর তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।