বাসস
  ১১ এপ্রিল ২০২৬, ১৩:০৭

ইস্টার যুদ্ধবিরতির আগে রুশ হামলায় ইউক্রেনে নিহত ২

ঢাকা, ১১ এপ্রিল, ২০২৬ (বাসস) : অর্থোডক্স ইস্টার উপলক্ষে একটি অস্থায়ী যুদ্ধবিরতি শুরু হওয়ার ঠিক আগে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসায় রুশ হামলায় দুই ব্যক্তি নিহত এবং আরো দুই ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। দেশটির এক সামরিক কর্মকর্তা আজ এ তথ্য জানিয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানান, ‘আবাসিক এলাকায়  রাশিয়ার হামলায় দুই ব্যক্তি জন নিহত হয়েছেন।’ তিনি আরও জানান, এই ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।’