শিরোনাম

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ গোলাবর্ষণ ও বিমান হামলায় দু’জন নিহত হয়েছে।
দনিপ্রোপেত্রোভস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেক্সান্ডার গানঝা শুক্রবার এ তথ্য জানান। কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘শত্রুপক্ষ এই অঞ্চলের তিনটি জেলায় ড্রোন ও গোলাবর্ষণের মাধ্যমে প্রায় ৩০ বার হামলা চালিয়েছে।’
ইস্টার্ন অর্থডক্স গির্জার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব অর্থডক্স ইস্টার উপলক্ষ্যে সপ্তাহের শেষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতির আগে এই হামলা চালানো হয়।