বাসস
  ০৯ এপ্রিল ২০২৬, ১৭:৩৪

লেবাননে হামলা বন্ধে ইইউ’র আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ এপ্রিল, ২০২৬ (বাসস) : লেবাননে ইসরাইলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

তারা বলছে, এ সব হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলছে।

ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেন, ‘ইসরাইলের পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে মারাত্মক চাপে ফেলছে। এই যুদ্ধবিরতি লেবাননেও সম্প্রসারিত হওয়া উচিত।’