শিরোনাম

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : বাহরাইনে ইরানের ড্রোন হামলায় দুই জন সামান্য আহত হয়েছেন| বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘ইরানি আগ্রাসনের ফলে দুই জন নাগরিক সামান্য আহত হয়েছেন| সিত্রা এলাকায় ইরানি একটি ড্রোন প্রতিহত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
মানামা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।