বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৪:৩২

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভøাদিমির অঞ্চলের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি আবাসিক ভবনে ড্রোন

আঘাত হানায় তিন ব্যক্তি নিহত হয়েছে বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নর মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ভøাদিমির অঞ্চলের গভর্নর আলেকজান্ডার আভদেয়েভ টেলিগ্রামে বলেন, ‘শত্রু ড্রোন আমাদের অঞ্চলের বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

তিনি বলেন, নিহতদের মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং তাদের সাত বছর বয়সী এক কিশোর রয়েছে। এছাড়া পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।