শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধসংক্রান্ত ৪৫ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব পর্যালোচনা করেছে, যা তিনি সংঘাত নিরসনের ক্ষেত্রে 'খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে উল্লেখ করেছেন।
ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব, একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে এটি যথেষ্ট ভালো নয়, কিন্তু এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অগ্রগতি।'
তিনি আরও জানান, মধ্যস্থতাকারীরা বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি ইরান প্রত্যাখ্যান করেছে এবং তারা 'সংঘাতের একটি চূড়ান্ত সমাধানের প্রয়োজনীয়তার' ওপর জোর দিয়েছে।