বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ২১:৪১

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান: রাষ্ট্রীয় গণমাধ্যম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইরান—এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তেহরান থেকে এএফপি সোমবার জানায়, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের কাছে পৌঁছে দিয়েছে ইরান, যদিও প্রস্তাবের বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

খবরে বলা হয়, ‘দশ দফায় প্রণীত ওই জবাবে ইরান যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে এবং সংঘাতের একটি চূড়ান্ত সমাধানের ওপর জোর দিয়েছে।’

এই সিদ্ধান্ত আসে এমন সময়ে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন।