বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ২১:২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি প্রঅরিস থেকে পাঠানো এএফপির প্রতিবেদন অনুযায়ী নিচে তুলে ধরা হলো:

ট্রাম্প যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করেছেন

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাড ট্রাম্প ইরানের সঙ্গে ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে এখনো অনুমোদন দেননি।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, ‘এটি অনেক প্রস্তাবের একটি, এবং প্রেসিডেন্ট এতে সই করেননি। ‘অপারেশন এপিক ফিউরি’ চলমান রয়েছে।’ 

তিনি আরও জানান, সোমবার ১৭০০ জিএমটি সময় ট্রাম্প এ বিষয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালী না খুললে ইরানের অবকাঠামোতে হামলার হুমকি দেন।

ইরান যুদ্ধ চালিয়ে যাবে

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চলবে।

তিনি বলেন, ‘শত্রুকে অবশ্যই অনুতপ্ত হতে হবে, এই যুদ্ধের পর আমাদের এমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো যুদ্ধ না ঘটে।’

ইরানের গ্যাস স্থাপনায় হামলা

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ জানান, ইসরাইলি বাহিনী ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে, যা বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র সাউথ পার্সের সঙ্গে যুক্ত।

এছাড়া শিরাজ শহরের কাছেও আরেকটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

আইএইএর সতর্কবার্তা

জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা (আইএইএ)-এর প্রধান জধভধবষ এৎড়ংংর সতর্ক করে বলেছেন, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে হামলা ‘পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে’ এবং তা বন্ধ করা জরুরি।

তিনি জানান, সাম্প্রতিক এক হামলা কেন্দ্রটির সীমানা থেকে মাত্র ৭৫ মিটার দূরে আঘাত হেনেছে।

ইরানের গোয়েন্দা প্রধান নিহত

ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, ভোরে ইসরাইলি হামলায় তাদের গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন।

তারা আরও জানায়, হরমুজ প্রণালীতে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়নের প্রস্তুতি চলছে এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে আরও ‘বিধ্বংসী’ প্রতিশোধ নেওয়া হবে।

ইসরাইলে প্রাণহানি

ইসরাইলি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় শহর হাইফায় একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কুয়েত ও আমিরাতে হামলা

কুয়েতের উত্তরাঞ্চলের একটি আবাসিক এলাকায় ইরানের হামলায় ছয়জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করেছে। আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে একজন আহত হয়েছেন।

বৈরুতে ইসরাইলি হামলা

ইসরাইলের সেনাবাহিনী জানায়, তারা লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

রোববার লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ১৫ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল

তুরস্কের মালিকানাধীন তৃতীয় একটি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে দেশটির পরিবহনমন্ত্রী আবদুলকাদির উরালওগলু জানিয়েছেন।

জাপানের মিৎসুই ও.এস.কে. লাইন্স জানিয়েছে, তাদের একটি সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী এলপিজি ট্যাংকারও প্রণালীটি অতিক্রম করেছে।

দক্ষিণ কোরিয়া সৌদি আরবের ইয়ানবু বন্দর ব্যবহার করে বিকল্প পথে তেল আনবে। তাইওয়ানও একই সিদ্ধান্ত নিয়েছে।

তেলের দাম প্রায় ১১০ ডলারের আশপাশে

সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করেছে। নর্থ সি ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০৯ ডলার এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম প্রায় ১১২ ডলার ছিল (১৪৩০ জিএমটি সময় অনুযায়ী)।