শিরোনাম

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : তেহরানে ‘শাসন ব্যবস্থার লক্ষ্যবস্তুতে’ এক দফা হামলা সম্পন্ন করার দাবি করেছে ইসরাইলের সেনাবাহিনী।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ‘অল্প কিছুক্ষণ আগে আইডিএফ তেহরানে ইরানের সন্ত্রাসী শাসন ব্যবস্থার লক্ষ্যবস্তুতে এক দফা হামলা সম্পন্ন করেছে।’
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এর আগে, সোমবার ভোরে তেহরানের আবাসিক এলাকায় হামলার খবর দেয় ইরানের গণমাধ্যম।