বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩০

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : সেনাবাহিনী

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস): কুয়েতের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কুয়েত সেনাবাহিনী।

কুয়েত সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে। 

সোমবার এক্স-এ দেওয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, ‘কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলা করছে।’

এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানায়, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত একই ধরনের হামলার মোকাবিলা করা হয়েছে।