বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৮

ইউক্রেনের দক্ষিণে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইউক্রেনের দক্ষিণ বন্দরনগরী ওদেসায় রুশ হামলায় তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। সোমবার একজন সামরিক কর্মকর্তা এ তথ্য জানান।

কিয়েভ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

শহরটির সামরিক প্রশাসনের প্রধান সেরহিয় লিসাক টেলিগ্রামে বলেন, ‘গত রাতে শত্রুপক্ষের হামলার ফলে দুঃখজনকভাবে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে।’