বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ১০:০২

বিশ্ববিদ্যালয়ে হামলার পর তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ: রাষ্ট্রীয় টিভি

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পর দেশটির রাজধানী তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানায়, ‘শরিফ বিশ্ববিদ্যালয়ের একটি গ্যাস স্টেশনে হামলা হয়েছে। এর ফলে শরিফ এলাকার বিভিন্ন স্থানে সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে।

তেহরানের জেলা ৯-এর একজন কর্মকর্তা জানান, পরিস্থিতি সাময়িক এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।