বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১৯:২৭

হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক কঠোর ভাষার বার্তায় হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, শনিবার দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘মঙ্গলবার হবে বিদ্যুৎকেন্দ্র দিবস এবং সেতু দিবস, ইরানে একসঙ্গে সবকিছুই ঘটবে। এমন কিছু আর দেখা যাবে না!!!’

তিনি আরও লেখেন, ‘প্রণালী খুলে দাও, নইলে তোমরা নরকে বসবাস করবে, দেখে নিও!’

বার্তার শেষে তিনি যোগ করেন, ‘আল্লাহর প্রশংসা (আলহামদুলিল্লাহ)।’