শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) : নিখোঁজ এক মার্কিন যুদ্ধ বিমানের ক্রু সদস্যকে খুঁজতে যাওয়া যুক্তরাষ্ট্রের একটি বিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। রোববার ইরানি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গার্ড বাহিনীর উদ্ধৃতি দিয়েং তাসনিম সংবাদ সংস্থা জানায়, ‘ভূপাতিত একটি যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজতে থাকা একটি মার্কিন শত্রু বিমান ইসফাহানের দক্ষিণাঞ্চলে ইসলামের যোদ্ধারা ধ্বংস করেছে।’
তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ভোরে বলেন, ইরানের ভেতরে বিধ্বস্ত মার্কিন যুদ্ধ বিমানের দ্বিতীয় ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ওই সদস্য এখন ‘নিরাপদ ও সুস্থ’ আছেন।