বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ১২:৩০

তেহরানে হামলায় ইরানের বহু সামরিক নেতা নিহত: ট্রাম্প

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের রাজধানী তেহরানে পরিচালিত এক বিশাল হামলায় দেশটির 'অনেক' সামরিক নেতা নিহত হয়েছেন। তিনি শনিবার এমন দাবি করেন।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইরানের অনেক সামরিক নেতা— যারা দেশটিকে অদক্ষ ও অবিবেচকের মত পরিচালনা করেছে—তেহরানে বড় ধরনের হামলায় অনেক কিছুর সঙ্গে তারাও ধ্বংস হয়ে গেছে!’

পোস্টটিতে রাতের আকাশে বিস্ফোরণের আলোয় আলোকিত একটি শহরের দৃশ্য সম্বলিত ভিডিও যুক্ত করা হয়। তবে সামরিক অভিযানটি ঠিক কখন পরিচালিত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

এক মাসেরও বেশি আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এরপর ইরানের পাল্টা আঘাতে সংঘাত গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে এবং বিশ্ব অর্থনীতিতে তীব্র অস্থিরতা দেখা দেয়।