বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস) :  ইরানের একটি ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও পানি পরিশোধনাগার কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার এমনটাই জানিয়েছে দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়। 
খবর বার্তা সংস্থা এএফপি’র।

বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ইরানের  হামলায়  ব্যাপক অবকাঠামোগত ক্ষতি’ হয়েছে এবং দুটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।