শিরোনাম

ঢাকা, ৩ এপ্রিল, ২০২৬ (বাসস): কুয়েতের সামরিক বাহিনী শুক্রবার জানিয়েছে, উপসাগরীয় এই দেশটির ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কুয়েতের সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে জানায়, ‘কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হুমকির জবাব দিচ্ছে।
তারা আরও জানায়, যেকোনো বিস্ফোরণের শব্দ শনাক্ত করতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি প্রতিহত করার জন্য সক্রিয় রয়েছে।