বাসস
  ৩১ মার্চ ২০২৬, ১৪:২৯

সোমবার দুটি চীনা কন্টেইনার জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে: মনিটর

বেইজিং, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : চীনের শিপিং জায়ান্ট কসকোর মালিকানাধীন দুটি কনটেইনার জাহাজ সফলভাবে হরমুজ প্রণালী অতিক্রম করে উপসাগরীয় অঞ্চল ত্যাগ করেছে বলে জাহাজ ট্র্যাকিং ডেটায় মঙ্গলবার জানা গেছে।

চীনের রাজধানী বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ‘সিএসসিএল ইন্ডিয়ান ওশান’ জাহাজটি সোমবার গ্রিনিচ মান সময় প্রায় ০৯১৪টায় প্রণালীটি অতিক্রম করে। 

এর ২৭ মিনিট পর ‘সিএসসিএল আর্কটিক ওশান’ একই পথ অতিক্রম করে।