শিরোনাম

ঢাকা, ৩১ মার্চ, ২০২৬ (বাসস) : সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের হামলায় আগুন লেগে যায়। মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এতে কেউ হতাহত হয়নি।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, দুবাই বন্দরের নোঙর এলাকায় অবস্থানকালে কুয়েতের বৃহৎ অপরিশোধিত তেলবাহী জাহাজটি সরাসরি ও উদ্দেশ্যপ্রণোদিত ইরানি হামলার শিকার হয়।
কুয়েত সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
এদিকে কুয়েতের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা ‘শত্রুভাবাপন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ মোকাবিলায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে।