বাসস
  ৩০ মার্চ ২০২৬, ২০:২৫

ফিনল্যান্ডে ড্রোন বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের দুঃখপ্রকাশ

ঢাকা, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : ফিনল্যান্ডে দুটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্তের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে কিয়েভ। ইউক্রেন বলেছে, ড্রোনগুলো সম্ভবত রাশিয়ার হস্তক্ষেপের কারণে গতিপথ থেকে বিচ্যুত হয়েছে।

কিয়েভ থেকে এএফপি জানায়, ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টিখি সাংবাদিকদের বলেন, ‘কোনো অবস্থাতেই কোনো ইউক্রেনীয় ড্রোন ফিনল্যান্ডের দিকে পরিচালিত হয়নি। সবচেয়ে সম্ভাব্য কারণ হতে পারে রাশিয়ার ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা থেকে হস্তক্ষেপ। আমরা ইতোমধ্যে এ ঘটনার জন্য ফিনিশীয় পক্ষের কাছে দুঃখপ্রকাশ করেছি।’