বাসস
  ২৮ মার্চ ২০২৬, ১৩:১৮

ইউক্রেনের আবাসিক ভবন ও প্রসূতি হাসপাতালে হামলায় নিহত ১: কর্তৃপক্ষ

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস): ইউক্রেনের ওডেসা অঞ্চলে আবাসিক ভবন ও একটি প্রসূতি হাসপাতালের ওপর হামলায় এক ব্যক্তি নিহত ও শিশুসহ আরও ১১ জন আহত হয়েছে।

শনিবার দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওডেসা সিটির সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লাইসাক বলেন, ‘দুঃখজনকভাবে, একজন ব্যক্তি আঘাতের কারণে মারা গেছে।’

তিনি আরও জানান, হামলায় ওই প্রসূতি হাসপাতালের ছাদে গোলার আঘাত লাগে এবং আবাসিক ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।