শিরোনাম

ঢাকা, ২৮ মার্চ, ২০২৬ (বাসস) : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, দেশটির তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে হরমুজ প্রণালী দিয়ে অতিক্রমের অনুমতি দিতে, ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে থাইল্যান্ড।
থ্যাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার এক সংবাদ সম্মেলনে থাই প্রধানমন্ত্রী বলেন, ‘থাই তেল ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে চলাচলের অনুমতি দিতে একটি চুক্তি হয়েছে।’
তিনি আরও জানান, এই চুক্তি জ্বালানি আমদানি নিয়ে উদ্বেগ কমাতে সহায়তা করবে।