বাসস
  ২৫ মার্চ ২০২৬, ১৩:১০

ইউক্রেনে রাতের হামলায় প্রায় ৪০০টি ড্রোন ভূপাতিত: রাশিয়া

ঢাকা, ২৫ মার্চ, ২০২৬ (বাসস) : ইউক্রেনের রাতের অভিযানে ৩৮৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। বুধবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রুশ অঞ্চলগুলো এই হামলার প্রধান লক্ষ্য ছিল। এ ছাড়া মস্কো ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ এলাকাও ইউক্রেন বাহিনীর লক্ষ্যবস্তুতে ছিল।