বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১৩:৪০

‘অতর্কিত হামলায়’ ওয়াশিংটনের কর্মকর্তাকে হত্যার ঘটনা তদন্ত করছে পুলিশ

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি অচিহ্নিত পুলিশ গাড়িতে ‘অতর্কিত হামলা’ হামলা চালিয়ে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে গুলি করার ঘটনায় দুই সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ।

সোমবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইউএস পার্ক পুলিশ জানায়, ওয়াশিংটনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি তদন্তে অংশ নেওয়ার সময়, তাদের গাড়িটিকে ‘কমপক্ষে দুই বন্দুকধারী অতর্কিত হামলা চালায়’ এবং এই ঘটনায় ‘একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হন’।

সোমবার গভীর রাতে সাংবাদিকদের এ কথা বলেন ইউএস পার্ক পুলিশের প্রধান স্কট ব্রেখট।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, এফবিআই এই তদন্তে সহায়তা করছে।

ব্রেখট আরও জানান, গুলিবিদ্ধ কর্মকর্তা গাড়ি চালিয়ে নিরাপদ স্থানে নিয়ে যেতে সক্ষম হন, যেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে এয়ারলিফটে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ‘কর্মকর্তার আঘাত প্রাণঘাতী নয়।’

তিনি তাকে বাহিনীর একজন অভিজ্ঞ সদস্য হিসেবে উল্লেখ করেন। 

তবে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের ভারপ্রাপ্ত প্রধান জেফ ক্যারল জানান, কর্মকর্তাকে শরীরের উপরের অংশে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ পাল্টা গুলি চালিয়েছে, এমন কোনো ইঙ্গিত নেই।

পুলিশ দুই সন্দেহভাজনকে খুঁজছে এবং ঘটনাটির ভিডিও ধারণ করে থাকলে, তা জমা দিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।