বাসস
  ২৪ মার্চ ২০২৬, ১২:০৩
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ১৪:৩২

পশ্চিম ইরাকে হামলায় হাশেদ আল-শাবির যোদ্ধার নিহতের সংখ্যা বেড়ে ১৫ 

ঢাকা, ২৪ মার্চ, ২০২৬ (বাসস) : ইরাকের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার এক হামলায় সাবেক আধাসামরিক জোট হাশেদ আল-শাবির-এর একজন কমান্ডার এবং আরও ১৪ জন যোদ্ধা নিহত হয়েছে। সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে হতাহতের নতুন সংখ্যা তুলে ধরা হয় এবং এই হত্যাকান্ডের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা  হয়েছে।

বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম আনবার প্রদেশে অভিযান পরিচালনা কেন্দ্রকে লক্ষ্য করে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ মার্কিন হামলায়’ হাশেদ আল-শাবির সদস্যরা নিহত হন। এর আগে নিহতের সংখ্যা সাতজন বলা হয়েছিল।

পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) নামেও পরিচিত হাশেদ আল-শাবি, এখন ইরাকের নিয়মিত সেনাবাহিনীর অংশ। তবে এতে ইরানপন্থী কিছু গোষ্ঠীও রয়েছে।