শিরোনাম

ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল। বর্তমান পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত গুরুতর’ হিসেবে বর্ণনা করেছেন।
সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আজ সোমবার অস্ট্রেলিয়ার রাজধানীতে ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ফাতিহ বিরোল বলেন, ‘আমাদের অনেকেরই ১৯৭০-এর দশকের সেই টানা দুই দফা তেল সংকটের কথা মনে আছে। সেই সময়ে প্রতিটি সংকটে বিশ্ব প্রতিদিন প্রায় ৫০ লাখ ব্যারেল তেল হারিয়েছিল। অর্থাৎ দুই দফায় মোট ১ কোটি ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছিল।’
বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘আজকের হিসেবে আমরা ইতোমধ্যে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেল তেল হারিয়েছি। অর্থাৎ অতীতের সেই বড় দুটি ধাক্কা একত্রে করলে যা হয়, এবারের ক্ষতি তার চেয়েও বেশি।’