শিরোনাম

ঢাকা, ২৩ মার্চ, ২০২৬ (বাসস): ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ মারা গতকাল রোববার গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার তার পরিবার এ তথ্য জানিয়েছে।
প্যারিস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
সমাজতান্ত্রিক নেতা জোস্পাঁ ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পরিবার আরও জানায়, গত জানুয়ারিতে তিনি ‘গুরুতর একটি অস্ত্রোপচার’ করিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।