শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নবগঠিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে দেওয়া আমন্ত্রণ প্রত্যাহার করে নিয়েছেন। বৃহস্পতিবার এক ঘোষণায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ‘এই চিঠির মাধ্যমে জানানো হচ্ছে যে, কানাডার যোগদানের বিষয়ে আপনাকে দেওয়া আমন্ত্রণ ‘বোর্ড অব পিস’ প্রত্যাহার করছে।’
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থায় ‘ফাটল’ ধরেছে— চলতি সপ্তাহে মার্ক কার্নির এমন মন্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এর পরপরই ট্রাম্পের পক্ষ থেকে এই পদক্ষেপ এলো।
এছাড়া, কানাডা সরকার আগেই জানিয়েছে যে, আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনে ট্রাম্পের তৈরি এই সংস্থায় যোগ দিতে তারা কোনো অর্থ দিবে না।