শিরোনাম

ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস): কাতারের রাজধানী দোহায় রোববার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এএফপির সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন। হরমুজ প্রণালীতে একটি জাহাজে হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর এ ঘটনা ঘটে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এএফপির সাংবাদিকরা জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী দেশ কাতারের রাজধানী দোহার আকাশে তারা হামলা প্রতিহত করা দেখতে পান। এ সময় বাসিন্দাদের মোবাইলে বার্তা পাঠিয়ে ‘নিজ নিজ বাড়িতে এবং নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়।