বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ১৬:৩৬

হাম সন্দেহে আরও ৫ জনের মৃত্যু

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস) : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে ৯৫৫ শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহষ্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৫৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট  পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৬৯২জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ জন।

গত ১৫ মার্চ থেকে ২৭ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।