বাসস
  ২৬ আগস্ট ২০২৬, ১৭:৪২
আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৭:৪২

হাম আক্রান্ত সন্দেহে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে আরো সাতজনের মৃত্যু হয়েছে।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৩ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১ জন।

 গত ১৫ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাতজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৮৫১ জন শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে।