শিরোনাম
ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ‘নজরুল নৃত্য উৎসব-২০২৫’ এর আয়োজন করেছে।
একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় এই উৎসব শুরু হবে, যা সবার জন্য উন্মুক্ত।
আয়োজকেরা জানান, এ উৎসবের মাধ্যমে কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক সৃষ্টির সঙ্গে নৃত্যের এক সৃজনশীল বন্ধন তৈরি হবে। কবির গান, ছন্দ, প্রেম, দ্রোহ, সাম্য ও মানবিক চেতনায় নির্মিত হবে নতুন নতুন নৃত্য পরিবেশনা।
আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সংস্কৃতি সচিব মিজ ইয়াসমিন বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা, পলিসি ও স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে উৎসবের দ্বিতীয় পর্ব বা মূল নৃত্য পরিবেশনা।