বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮

ডিএসইতে সূচকের পতন, কমেছে ২৫২ কোম্পানির শেয়ারদর, লেনদেন ৫৯০ কোটি টাকা

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ২৮ দশমিক ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৩৯ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৬৫ পয়েন্ট কমে ২ হাজার ১০৮ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১০৯ দশমিক ৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ মোট ১ লাখ ৬৮ হাজার ৫৩৪টি  ট্রেডের মাধ্যমে ৩৯৬টি কোম্পানির মোট ১৯ কোটি ১২ লাখ ৬৮ হাজার ৬২৮টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য দাঁড়িয়েছে ৫৯০ কোটি ৪৩ লাখ ৭৯ হাজার ৯৯ টাকায়।

ডিএসইতে লেনদেনকৃত শেয়ার ও ইস্যুরগুলোর মধ্যে ৮৪টির দাম বেড়েছে, ২৫২টির কমেছে এবং ৬০টির অপরিবর্তিত রয়েছে।

এদিকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো এনভয় টেক্সটাইলস, আল-মালিক স্পিনিং, শার্প ইন্ডাস্ট্রিজ, আইডিএলসি ফাইন্যান্স, সাইহাম কটন, টেক্সাসেমকা ফার্মাসিউটিক্যালস, সাইহাম টেক্সটাইল, টিমফ্যানিল কম্পিউটারস, রিলায়েন্স ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো সানলাইফ ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, এনভয় টেক্সটাইলস, হাওয়েল ওয়েল টেক্সটাইলস, আইডিএলসি, মেট্রোপলিটন ইসলামী ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড-১, মোজাফফর স্পিনিং মিলস এবং আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো সাইহাম টেক্সটাইল, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ও রিলায়েন্স ইন্স্যুরেন্স, আল-মালিক স্পিনিং মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, সাইহাম কটন, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং, ফার কেমিক্যাল, অ্যানলিমা ইয়ার্ন, ডেল্টা গামা হোল্ডিংস এবং প্রাইম টেক্সটাইল।

অন্যদিকে বাজার বিশ্লেষেনে দেখা যায় ডিএসইতে আজ ‘এ’ ক্যাটাগরির ২০৪টি কোম্পানির মধ্যে ৪০টির শেয়ারদর বেড়েছে, ১৩৮টির কমেছে এবং ২৬টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি ইস্যুর মধ্যে ৮টির বেড়েছে, ৬৫টির কমেছে এবং ১টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরির ১১৮টি ইস্যুর মধ্যে ৩৬টির দর বেড়েছে, ৪৯টির কমেছে এবং ৩৩টির অপরিবর্তিত রয়েছে।

এদিন মিউচুয়াল ফান্ডের ৩৪টি ইস্যুর মধ্যে ৫টির দর বেড়েছে, ১৬টির কমেছে এবং ১৩টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের দুটি ইস্যুর মধ্যে একটির দর বেড়েছে এবং অপরটি অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজের ১০টি ইস্যুর মধ্যে তিনটির দর বেড়েছে এবং সাতটির কমেছে।