বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৮:৪৭

সেপ্টেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : জ্বালানি তেলের দাম সেপ্টেম্বর মাসের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যমান মূল্যে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা বহাল থাকবে।

আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে এ মূল্য কার্যকর হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জ্বালানি তেলের এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্যও নির্ধারিত ওই মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।