শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (গ্রস) বেড়ে ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আজ প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ৩২ দশমিক ৪৪ বিলিয়ন মার্কিন ডলার।