বাসস
  ১৩ আগস্ট ২০২৬, ১৯:৫৭

সূচকের পতনে লেনদেন ৯২৫ কোটি টাকা

ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ (বাসস) : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে আজ লেনদেন শেষ হয়েছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৩৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৮৩ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩ দশমিক ৬৪ পয়েন্ট কমে ১ হাজার ১৭৭ দশমিক ১৫ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ৭ দশমিক ৭৬ পয়েন্ট কমে ২ হাজার ১৯২ দশমিক ৭৩ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে মোট ২ লাখ ৩৯ হাজার ৬৬৩টি লেনদেন হয়েছে। এতে ২৯ কোটি ৯২ লাখ ৩৩ হাজার ৯৭টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। যার মোট মূল্য দাঁড়ায় ৯২৫ কোটি ৬৬ লাখ ৯১ হাজার ৯৫৩ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৮২টির দর কমেছে, বিপরীতে বেড়েছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির দর।

লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরির ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির দর কমেছে, ৬৯টির বেড়েছে এবং ২৭টির দর অপরিবর্তিত রয়েছে। ‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৪২টির দর কমেছে, ২৫টির বেড়েছে এবং ৭টির অপরিবর্তিত রয়েছে।

‘জেড’ ক্যাটাগরিতে ১১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪১টির দর বেড়েছে, ৪১টির কমেছে এবং ৩৬টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ৩৪টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬টির দর কমেছে, ৫টির বেড়েছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। তিনটি করপোরেট বন্ডের সবগুলোর দর বেড়েছে।

‘এন’ ক্যাটাগরি ও সরকারি সিকিউরিটিজে আজ কোনো লেনদেন হয়নি।