শিরোনাম

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের চিফ ইকোনমিস্ট (প্রধান অর্থনীতিবিদ) পদে নিয়োগপ্রাপ্ত ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর জারি করা অফিস নির্দেশনা এবং ২০২৫ সালের ২৮ নম্বর নিয়োগপত্রের মাধ্যমে চিফ ইকোনমিস্ট পদে নিয়োগপ্রাপ্ত ড. মোহাম্মদ আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বাতিল করা হলো।
বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. শহীদ রেজা স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।