শিরোনাম

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন দিনভর ডিএসইতে ২ লাখ ৪৭ হাজার ৫৪২টি লেনদেনের মাধ্যমে ৩৮ কোটি ৮৫ লাখ ৭ হাজার ৩১৯টি শেয়ার ও ইউনিট হাতবদল হয়। এতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৩ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮৩৮ টাকা।
ডিএসইর বাজার পরিসংখ্যান অনুযায়ী, প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯৫ দশমিক ৫৮ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, ডিএসইএস সূচক ৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৫ দশমিক ২৪ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৭ দশমিক ২২ পয়েন্টে পৌঁছেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, ১৬৩টির কমেছে এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার পরিসংখ্যানে দেখা যায়, ‘এ’ ক্যাটাগরির ১৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৩টির শেয়ারদর বেড়েছে, ৮৩টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।
‘বি’ ক্যাটাগরির ৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টির দর বেড়েছে, ২৮টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে।
‘জেড’ ক্যাটাগরির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৮টির শেয়ারদর বেড়েছে, ৫২টির কমেছে এবং ২৯টির দর অপরিবর্তিত রয়েছে।
এদিকে, লেনদেন হওয়া ৩৪টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৯টির ইউনিটদর বেড়েছে, ২টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল।
অন্যদিকে, লেনদেন হওয়া তিনটি করপোরেট বন্ডের সবকটির দর কমেছে। এছাড়া লেনদেন হওয়া চারটি সরকারি সিকিউরিটিজের মধ্যে একটির দর বেড়েছে এবং তিনটির দর কমেছে।