বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১৯:০৬

জুলাইয়ের প্রথম ২৮ দিনে রেমিট্যান্স ২৬২ কোটি ১০ লাখ ডলার

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) : চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ২৮ দিনে দেশে ২৬২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স (প্রবাসী আয়) এসেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ১৯.৮ শতাংশ বেশি।

২০২৫ সালের ১ থেকে ২৮ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।