বাসস
  ২৯ জুলাই ২০২৬, ১২:০০

ইরানের হামলার পর তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে

ঢাকা, ২৯ জুলাই, ২০২৬ (বাসস) :  মার্কিন সামরিক বাহিনী ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানানোর পর বুধবার এশিয়ার বাজারে দিনের শুরুতেই তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

গ্রিনিচ মান সময় ০০১৫ টার দিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।

একই সময়ে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৯৪ ডলারে পৌঁছায়।