শিরোনাম

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস) : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে মোট ১ হাজার ২৬০ কোটি ৯৩ লাখ ৪ হাজার ১৫৫ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন মোট ৩৯৩টি কোম্পানির ৪৯ কোটি ১৮ লাখ ৭২ হাজার ৫৮৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৪টির শেয়ারের দাম বেড়েছে, ৬০টির কমেছে এবং ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬০ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯০০ দশমিক ২৭ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১৭ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৯ দশমিক ৪৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ২০১ দশমিক ৪৫ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলোÑ ডমিনেজ স্টিল, সায়হাম কটন, আইটিসি, শার্প ইন্ডাস্ট্রিজ, ইন্দো-বাংলা ফার্মা, আর্গন ডেনিমস, সিটি ব্যাংক, মালেক স্পিনিং, এমএল ডাইং এবং ফার ইস্ট নিটিং।
দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলোÑ আর্গন ডেনিমস, ডমিনেজ স্টিল, একমি পেস্টিসাইড, সায়হাম টেক্সটাইল, এমব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, সায়হাম কটন, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, কুইন সাউথ টেক্সটাইল, দেশ গার্মেন্টস এবং মতিন স্পিনিং।
অন্যদিকে দর পতনের শীর্ষ ১০ কোম্পানি হলোÑ এআইবিএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড, শ্যামপুর সুগার, জিলবাংলা সুগার, ফ্যামিলি টেক্স, উসমানিয়া গ্লাস, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, ফার ইস্ট নিটিং, মেঘনা পেট, এবি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড এবং আইসিবি গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ড।