বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৮:৫২

ডিএসইতে সূচকের ঊর্ধ্বগতি, লেনদেন ৮৭২ কোটি টাকা

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস): সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতির পাশাপাশি লেনদেনও ইতিবাচক অবস্থানে ছিল। 

আজ ডিএসইতে মোট ৩৯১টি কোম্পানির ৩৭ কোটি ৭ লাখ ৩৮ হাজার ৮৩৭টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭২ কোটি ৮ লাখ ৯৮ হাজার ৯০৭ টাকা।

দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৫ দশমিক ৪০ পয়েন্ট বেড়ে ৫,৮৩৯ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ২,২০১ দশমিক ৫৬ পয়েন্টে এবং ডিএসইএস (শরিয়াহ) সূচক ১১ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ১,১৮৮ দশমিক ৫৮ পয়েন্টে পৌঁছায়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৯টির শেয়ারদর বেড়েছে, ৫৩টির কমেছে এবং ৩৯টির দর অপরিবর্তিত ছিলো।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি ছিল ফারইস্ট নিটিং, আইপিডিসি, ডমিনেজ স্টিল, এমএল ডাইং, ড্রাগন সোয়েটার, আইটিসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শার্প ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো এবং ইন্দোবাংলা ফার্মা।

অন্যদিকে, দাম বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি ছিল দেশবন্ধু পলিমার, ফার কেমিক্যাল, আইবিবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, এআইবিএল প্রথম ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড-১, ইন্দোবাংলা ফার্মা, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং শার্প ইন্ডাস্ট্রিজ।

দাম কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, নূরানী ডাইং, কুইন সাউথ টেক্সটাইল, ইয়াকিন পলিমার, বেক্সিমকো, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং এবং এসএস স্টিল।